মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচং ও নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রেন্ডস সোসাইটির পিপিই বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৪৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের পক্ষ থেকে বানিয়াচং ও নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই ও হ্যান্ড সেনিটাইজার প্রদান করা হয়েছে। বানিয়াচং এ ডাঃ জাহানারা আক্তার ও নবীগঞ্জে ডাঃ আব্দুস সামাদের হাতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামাল। এ সময় তিনি বলেন বৈশ্বিক মহামারি করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীরা, এ সকল করোনা যোদ্ধাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা পর্যায়ক্রমে হবিগঞ্জের প্রত্যেকটি স্বাস্থ্য কমপ্লেক্সে এই সুরক্ষা সামগ্রী পৌঁছে দিব। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বানিয়াচং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, নবীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাস, ডাঃ গোলাম কিবরিয়া, ডাঃ আবু ইবনে সিনা ইকরাম, ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম সমন্নয়ক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, মোঃ সোহরাব খান, সনজব আলী, বানিয়াচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহিদ আলী সাহেদ ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুবনেতা কামরুল চৌধুরী, ৭ নং বড়ইউরি ইউ / পি মেম্বার মোঃ ফারুক মিয়া ও মোঃ তবারক মিয়া। উল্লেখ্য, ইতিপূর্বে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের পক্ষ থেকে পিপিই ও হ্যান্ড সেনিটাইজার প্রদান করা হয়েছে এবং হবিগঞ্জ শহরে সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com