রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

শায়েস্তাগঞ্জ উপজেলা সংবাদপত্র হকার্স সমিতির কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা সংবাদপত্র হকার্স সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেল ৪টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির জেলা সভাপতি কামাল উদ্দিন খানের সভাপতিত্বে এবং সাধারণ আশরাফুল আলম সবুজের পরিচালনায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুর নুর, মোঃ শাহীন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান, আলিমুদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজল মিয়া, কোষাধ্যক্ষ আল-আমিন, দপ্তর সম্পাদক ফারুক মিয়া, প্রচার সম্পাদক চয়ন দাশ, সদস্য কঞ্চন রায়, চাঁন মিয়া, আজিজ মিয়া, কাজল মিয়া, জালাল মিয়া, জুনাইদ মিয়া, নোমান, জয় রায়, নাসির উদ্দিন, সফিক মিয়া, অজয় দেব, বিশু রায়, দৈনিক খোয়াই সার্কুলেশন ম্যানেজার সাইফুল ইসলাম, দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেসের ম্যানেজার রুহেল মিয়া, দৈনিক হবিগঞ্জ হবিগঞ্জের মুখের সহ-সার্কুলেশন ম্যানেজার উজ্জল মিয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ রুবেল মিয়াকে সভাপতি, আব্দুস ছাত্তারকে সহ-সভাপতি, ছালেক মিয়াকে সাধারণ সম্পাদক ও কাজল দত্তকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১০ সদস্য বিশিষ্ট শায়েস্তাগঞ্জ উপজেলা সংবাদপত্র হকার্স সমিতির কমিটি অনুমোদন দেন সংগঠনের জেলা শাখার সভাপতি কামাল উদ্দিন খান ও সাধারণ আশরাফুল আলম সবুজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com