বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে ইয়াবা ও নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩৭৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ১শত বিশ টাকা উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এস.আই মোঃ শাহ্ আলী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম ভাদেশ্বর, উজিরপুর, কবিরপুর এবং সাতপাড়িয়া এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার পশ্চিম ভাদেশ্বের গ্রামের মৃত রহমত আলীর পুত্র মোঃ জুনাব আলী (৩২), উজিরপুর গ্রামের মৃত মশরফ উল্লার পুত্র আব্দুস সালাম (৩২) ও কবিরপুর গ্রামের ইমান আলীর পুত্র জসিম উদ্দিন (৩১)কে গ্রেফতার করে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জুনাব আলী, আব্দুস সালাম ও জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com