মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

তাবলিগ জামাতের মুরুব্বী আব্দুল মালিক বিশ্বাস এর ইন্তেকাল ॥ এমপি আব্দুল মজিদ খানসহ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে তাবলিগ জামাতের বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব আব্দুল মালিক বিশ্বাস ( ৮৮) আর নেই। তিনি শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টায় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় শেখের মহল্লার পশ্চিম মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান, মাওলানা শায়খ মখলিছুর রহমান, বিএনপি নেতা মুজিবুল হোসেন মারুফ, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, ২নং ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ৩নং ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, শেখের মহল্লার সর্দার মুত্তাকিন বিশ্বাস, মাওলানা সোহান আহমদসহ শিক্ষক, সাংবাদিক, আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের সন্তান মাওলানা আব্দুল হালিম সোহেল বিশ্বাস। এ দিকে তাবলিগ জামাতের বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব আব্দুল মালিক বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বানিয়াচং উপজেলা সাবেক চেয়ারম্যান শেখ বশীর আহমদ, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক গভর্নর স্পেশাল এইড, হবিগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও তরঙ্গ টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খান, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা মোঃ শাহজাহান মিয়া ও তরঙ্গ টুয়েন্টিয়েন্টি ফোর সম্পাদক শিব্বির আহমদ আরজু। আলহাজ্ব আব্দুল মজিদ খান এমপি বলেন, বানিয়াচংসহ হবিগঞ্জে তাবলিগ জামাতের কাজকে যারা সাধারণ মানুষের দোরগড়ায় পৌঁছে দিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছেন আলহাজ্ব আব্দুল মালিক বিশ্বাস। তিনি সারাদেশসহ বিশ্বের বহুদেশে গিয়েছেন পবিত্র ইসলাম ধর্ম প্রচার করতে। তিঁনি একজন খাঁটি আল্লাহর বান্দা ছিলেন। তাঁর মৃত্যুতে বানিয়াচংবাসী হারালো একজন আল্লাহ ওয়ালা মানুষকে, তাবলিগ জামাত হারালো তাঁদের একজন মুরুব্বীকে। মহান আল্লাহ যেন এ মানুষটিকে জান্নাতুল ফেরদাউস দান করেন এ দোয়া করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com