মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যথাযাথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ান গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ এমপি। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গবিন্দ দাশ, সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, টিএইচও ডা আব্দুস সামাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুর উদ্দিন, যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সফর আলী, কৃষি অফিসার মাকসুদুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বিপুল চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, শিক্ষক বদরুল আলম প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন, মাওলানা মাহবুবুর রহমান, গীতা পাঠ করেন বিপুল চক্রবর্ত্তী। পরে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাওনয়াজ মিলাদ গাজীর অনুমতিক্রমে ১২ জনকে যুব ঋণ এবং অনলাইন সাংস্কৃতিক, কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় ১ম, ২য়, ৩য় স্থানে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান ও বৃক্ষরোপন করা হয়। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন, মরহুম ফরিদ গাজী স্মৃতি সংসদ, পৌরসভার প্যানেল মেয়র-১ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। অপর দিকে উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনার আয়োজন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com