বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে জাতীয় শোক দিবসে সঠিক নিয়মে পতাকা না টাঙ্গানোয় জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জাতীয় শোক দিবসে সঠিক নিয়মে পতাকা টাঙ্গানো হয়েছে কিনা না এবং করোনা ভাইরাস প্রতিরোধে গন সচেতনার লক্ষে অভিযানে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। নবীগঞ্জ শহরের ওসমানী রোড, শেরপুর রোড, মধ্যবাজারসহ পৌর শহরের বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ও হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। এ সময় সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। নবীগঞ্জে জাতীয় শোক দিবসে সঠিক নিয়ম পালন না করে পতাকা টাঙ্গানো ও মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ হাজার টাকা অর্থদন্ড এবং ৭টি মামলা দেওয়া হয়। এছাড়াও অধিকাংশ ব্যক্তিদের তাৎক্ষনিক মাস্ক ক্রয় করে পরিধানে উদ্বুদ্ধ করেন তিনি। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, নবীগঞ্জে জাতীয় শোক দিবসে সঠিক নিয়ম পালন না করে পতাকা টাঙ্গানো ও মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৭ মামলা এবং ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com