সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিলে এমপি আবু জাহির ॥ জাতির পিতাকে হত্যা করে দেশের অপূরণীয় ক্ষতি করেছে স্বাধীনতা বিরোধীরা

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বাংলাদেশকে পাকিস্তানের শাসন-শোষণের হাত থেকে মুক্ত (স্বাধীন) করার জন্য প্রয়োজন ছিল একজন নায়কের। সেই মহান নায়ক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ স্বাধীনের পর জাতির পিতা চেয়ছিলেন বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র গঠন করা। কিন্তু পাকিস্তানের দূষররা তাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার চার, পাঁচ ও ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল রোববার পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শাহবাজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোঃ মিজানুর রহমান, শেখ মামুন, ৪নং ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর জুনায়েদ মিয়া, ৫নং ওয়ার্ডের সভাপতি পিন্টু দাশ, ৬নং ওয়ার্ডের সভাপতি মানিক মিয়া প্রমুখ।
সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com