বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে গাছে ঝুলন্ত যুবকের লাশ

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৫০২ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে গাছে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম অমিত হাসান (২৪)। তিনি জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামের মৃত আবু তালেব মিয়ার পুত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে অমিত হাসান বাড়িতে খাওয়া দাওয়া করে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে অনেক খোজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল ভোর সকাল আনুমান ৫ টার দিকে একই গ্রামের আব্দুর রব চৌধুরীর বাড়ির পাশে আম গাছে ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশী মহিলা। তার শোরচিৎকারে এলাকার মানুষ এসে থানায় খবর দিলে আজমিরীগঞ্জ থানার এস আই এমরান হোসেন ও এসআই মহসিন মিয়া ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার কওে হবিগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তার বাম হাতে ব্লেটের কাটা দাগ ছিল। এ ব্যাপারে পুলিশ জানায় প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com