সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুরে সাংবাদিক জাহের ফকিরের মৃত্যু ॥ শোক প্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৪১৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য, শাহজাহানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডেও সাবেক মেম্বার মোঃ জাহের মিয়া ফকির (৭৫) বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকার সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাত ৮টায় তার লাশ বহনকারী গাড়ী মাধবপুর প্রেসক্লাবের সামনে এসে পৌছলে দীর্ঘদিনের সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। সেখানে প্রেসক্লাবের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আজ শুক্রবার সকাল ৯টায় তার গ্রামের বাড়ী শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তার মৃত্যুতে মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান এডঃ সুফিয়া আক্তার হেলেন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকনউদ্দিন লস্কর, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি আবুল খায়ের, হিরেশ ভট্রাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com