সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জের ব্যবসায়ী ইকবাল মিয়ার ইন্তেকাল ॥ জানাযায় মানুষের ঢল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪১৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিশাত নিঝুম ফুড, নিহা ফ্যাশন, মেসার্স ইকবাল টেডার্স এর স্বত্তাধিকারী মো. ইকবাল মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। রবিবার সকাল সাড়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তিনি হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। দুপুরে তার মরদেহ নিজ বাড়িতে আসার পড় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা নেমে আসে শোকের ছায়া। বেলা আড়াইটায় দেবপাড়া বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান নিশাত নিঝুমের সামনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য, দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
জানাযার নামাজের পূর্বে ব্যবসায়ী ইকবালের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খয়ের, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী প্রমুখ। জানাযার নামাজ পড়ান মাওলানা মাহবুবুল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com