বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে গোপাল হত্যাকাণ্ড ॥ নিলুর যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মে, ২০১৪
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যক্তিগত আক্রোশের জের ধরে খুন করার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নিলু সরকার। তিনি বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা গ্রামের নিপেন্দ্র সরকারের প্ত্রু। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মাহবুব-উল আলম এই রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, বিগত ২০০৬ সালের ২২ জুন সন্ধ্যা ৭ টার দিকে একই গ্রামের বাসিন্দা গোপাল সরকারের বাড়ীতে সশস্ত্র লোকজন নিয়ে হানা দেন দন্ডপ্রাপ্ত ব্যক্তি নিলু সরকার। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গোপাল সরকার (৪১)কে বুকে ও পিঠে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে চলে যায়। এতে ঘটনাস্থলেই গোপাল মারা যায়। এ ঘটনায় গোপালের স্ত্রী শ্যামল সরকার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনোয়ার হোসেন আদালতে চার্জশীট দাখিল করেন। ফলে বিজ্ঞ আদালত স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন করে গতকাল ওই রায় ঘোষনা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরচালনা করেন, পিপি এডভোকেট আকবর হোসেন জিতু এবং আসামী পক্ষে ছিলেন এডভোকেট হাবিবুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com