বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কোয়াব এর হবিগঞ্জ জেলা সভাপতি হলেন জাতীয় দলের খেলোয়াড় নাজমুল হোসেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৫২৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সভাপতি হলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের কৃতি সন্তান মো: নাজমুল হোসেন। গত ২০ জুলাই সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বারিত এক পত্রে জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেনকে সভাপতি করে ২৭সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্যরা হলেন : সহ-সভাপতি পিন্টু রায়, রফিকুল ইসলাম ফারভেজ, পার্থ শারথী তালুকদার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সুহেল, অতিরিক্ত সধারণ সম্পাদক আশিকুল মুহিত খান, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন মুকুল, শরীফ আল হাসান তৌফিক, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সহ সাংগঠনিক জাকের আলী অনিক, কোষাধ্যক্ষ গোলাম বাকী চৌধুরী রাজিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৌশিক আচার্য পায়েল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজু আহমেদ রতন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক তুষার তালুকদার, সহ আনোয়ার হোসেন লিজন, দপ্তর সম্পাদক এমদাদুল হক হিরু, সহ তৌহিদ খান লিংকন, সদস্য মাকসুদুর রহমান উজ্জ্বল, ফেরদৌস ওয়াহিদ খান, হুমায়ন কবির সাহেদ, জসিম উদ্দিন সুজন, আসাদুজ্জামান আসাদ, আবজাল রহমান, দেলোয়ার হোসেন জন্টু, মো: আসাদুজ্জামান লিটন, সাকের আলী অপু, আবু হোসেন জনি। নবগঠিত সভাপতি জাতীয় দলেলের সাবেক খেলোয়াড় মো: নাজমুল হোসেন বলেন, জেলায় ঝিমিয়ে পড়া ক্রিকেটকে চাঙ্গা করতে সবধরনের ব্যবস্থা নেয়া হবে। ক্রিকেট খেলোয়াড়দের তৎপর রাখতে তৈরি করা হবে বাৎসরিক ক্রিকেট ক্যালেন্ডার। গঠিত সংগঠন শুধু খেলা নয়, সামাজিক ও মানবসেবায় নিয়োজিত থাকবে। এসব অঙ্গিকারে ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com