বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলার পুলিশ মুক্তিযোদ্ধাদের বীরগাথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান মুক্তিযুদ্ধে দেশের বিভিন্ন স্থানে কর্মরত হবিগঞ্জ জেলার পুলিশ সদস্যদের বীরগাথা নিয়ে ‘হবিগঞ্জ জেলার পুলিশ মুক্তিযোদ্ধাদের বীরগাথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ। পুলিশ সুপার মোহাম্মদ উল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকুমা, অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, সিনিয়র সহকারি (বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরীসহ জেলার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচনকালে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে জেলার পুলিশ সদস্যদের অনন্য অবদান নিয়ে প্রকাশিত বইটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। এমন উদ্যোগের জন্য তিনি হবিগঞ্জ জেলা পুলিশকে ধন্যবাদ জানান।
বইটিতে মুক্তিযুদ্ধকালীন সময়ে জেলার ২৯ জন পুলিশ সদস্যের বীরগাঁথা ছাড়াও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে হবিগঞ্জ পুলিশের ভূমিকা ও তাদের নানা অবদানের কথা তুলে ধরা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com