বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পূবালী ব্যাংকের এটি এম বুথ উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৬৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পূবালী ব্যাংক নবীগঞ্জ শাখার এটিএম বুথ গত ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক দীপক দাশ, সৈয়দপুর শাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পূবালী ব্যাংক প্রধান শাখার কার্ড ডিভিশনের কর্মকর্তা ও শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনকালে ব্যাংকটির অত্র অঞ্চলের প্রধান এবং ডিজিএম আরিফুর রহমান অনলাইনে শুভেচ্ছা বিনিময় করেন। নবীগঞ্জ শাখা ব্যবস্থাপক দীপক দাশ বলেন, ব্যাংকের বুথ উদ্বোধনের মাধ্যমে অত্র অঞ্চলের গ্রাহকদের সেবার নতুন দ্বার উন্মোচিত হল। এতে করে এই ব্যাংকের গ্রাহকগণ বুথ থেকে নগদ উত্তোলন, ব্যালেন্স জানা, সংক্ষিপ্ত বিবরনী গ্রহন এবং পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com