বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইংল্যান্ড সফররত হুমায়ূন রেজাকে লোটনস্থ হবিগঞ্জবাসীর সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মে, ২০১৪
  • ৫৪২ বা পড়া হয়েছে

ইংল্যান্ড প্রতিনিধি ॥ ইংল্যান্ড সফররত হবিগঞ্জ জেলা কৃষকলীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির রেজাকে লোটনস্থ হবিগঞ্জবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ২০ মে লোটনস্থ আনন্দ মহল রেষ্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ফজিলত আলী খান। সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন চৌধুরী হিরুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-কাউন্সিলর তাহের খান, লোটন আওয়ামীলীগ সভাপতি সাজ্জাদুর রহমান, সমাজ সেবক হান্নান চৌধুরী, কুরুম সফিক চৌধুরী, হেলাল খালেদ, আজমল আলী খান সহ নেতৃবৃন্দ।
সভার শুরুতে সংবর্ধিত ব্যক্তি হুমায়ূন কবির রেজাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় কৃষি ও কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তৃতাকালে সংবর্ধিত ব্যক্তি হুমায়ূন কবির রেজা কৃষকদের উন্নয়নের ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com