বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতে মিষ্টি দোকানদারকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪০২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট শহরে বিভিন্ন মিষ্টির দোকানদারকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় ও সরবরাহ না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। এ সময় ২ টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে চুনারুঘাট মাছ বাজারে মৎস্য রা ও সংরণ আইনে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন মৎস্য অফিসার । উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, সকল খাবার উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানসমূকে স্বাস্থ্যকর পরিবেশে পণ্য, সেবা তৈরী এবং সঠিক মাপে প্রতিশ্রুত পণ্য সরবরাহ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অত্যন্ত জরুরী প্রয়োজন ও মাস্ক পরিধান ব্যতিত ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com