বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে প্রতিবেশীর ধাক্কা ও কিল-ঘুসিতে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৫৭৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে প্রতিবেশীদের ধাক্কা ও কিল-ঘুষির আঘাতে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত বৃদ্ধার নাম কমলা বিবি (৫৫)। সে দেশমূখ্য পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার ২২ জুলাই সকাল সাড়ে ১১টায়।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, বুধবার সকালে নিহত বৃদ্ধার বাড়ির নৌকা ঘাটে নৌকা বাধাকে কেন্দ্র করে প্রতিবেশি মোঃ লুকু গংদের সাথে তাহার পুত্রবধূ জমিলা খাতুন (৩৫) তর্ক-বিতর্কে লিপ্ত হন। এক পর্যায়ে লুকু মিয়াসহ তাহার পক্ষের লোক উজ্জ্বল ও কদ্দুস মিয়া জমিলা খাতুনকে মারপিট করে আহত করে। এ সময় কমলা বিবি পুত্রবধূকে রক্ষায় এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে ধাক্কা মেরে মাঠিতে ফেলে দিয়ে কিল-ঘুষি মারতে থাকে। এতে করে কমলা বিবি অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে নিহতের পুত্র এনায়েত হোসেন জানান, আমার প্রতিবেশি লুকু মিয়া ও তার লোকজন চুরি ও মাদক বিক্রির সাথে জড়িত। তাহারা অত্যন্ত খারাপ লোক। এরা সবাই মিলে পরিকল্পিতভাবে আমার মা‘কে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই। এ ব্যাপারে বানিয়াচং থানা ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, মৃত্যুর সঠিক কারন জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোন মামলা দায়ের হয় নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com