শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আউশকান্দি ইউনিয়নে উন্নয়নের ছোয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের পথে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আউশকান্দি হিরাগঞ্জ বাজারের স্থায়ী জলাবদ্ধতা দূরিকরনে দুই দিকে ৮শ ফুট করে মোট ১৬শ ফুট ড্রেনেজ ব্যবস্থা, আরসিসি রাস্তা নির্মাণ, এরা বরাক নদী ও দুটি প্রশাখা খাল খনন করে এলাকার জলাবদ্ধতা দূরিকরণ, মাছের স্থায়ী অভয়ারণ্য সৃষ্টি ও কৃষি মওসুমে কৃষকের পানি সেচের সুবিধা সৃষ্টি করা। আউশকান্দি হিরাগঞ্জ বাজারের ৮শ ফুট করে ১৬ ফুট ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সীমানা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে টেন্ডার আহবান করা হয়েছে। কার্যাদেশও দেয়া হয়েছে। এদিকে আউশকান্দি ইউনিয়নের এরাবরাক নদী এবং দুটি প্রশাখা খাল খননের নকশা পর্যালোচনা করা হয়েছে। গতকাল বুধবার নকশা পর্যালোচনা উপলক্ষে এরাবরাক নদী সংলগ্ন মিনাজপুর গ্রামে এক সভার আয়োজন করা হয়। এতে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার উর্ধ্বতন কর্মকর্তাগণ, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, ইউনিয়নের মেম্বারগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাইকা কর্মকর্তারা নদী খনন ও দুটি প্রশাখা খাল খননে এলাকার মানুষের সাথে একাত্মতা পোষন করে জানান- এসব প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের দাবী। নদী ও প্রশাখা খাল খনন প্রকল্প বাস্তবায়নে দুই কোটি টাকারও বেশি খরচ হতে পাওে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com