মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ৭টি পশুর হাট: পর্যাপ্ত স্বাস্থ্যবিধি অনুসরণে আশ্বাস

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৯টি স্থানে বসছে পশুর হাট। এর মধ্যে রয়েছে স্থায়ী ২টি ও অস্থায়ী ৭টি হাট। সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে এসব হাট পরিচালিত হবে জানিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়াও সম্প্রতি অস্থায়ী ৭টি হাটের ইজারার জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।
সূত্রমতে জানা যায়, উপজেলায় স্থায়ী পশুর হাট রয়েছে ২টি- সালামতপুর পৌর পশুর হাট ও জনতার বাজার পশুর হাট। এছাড়া প্রতিবছর ঈদুল আযহা উপলক্ষে একাধিক অস্থায়ী পশুর হাটের অনুমতি দেওয়া হয়। অন্যদিকে এবার করোনা পরিস্থিতির কারণে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি ও নিয়ম-নির্দেশনার উপর বিশেষ নজরদারি সহকারে দেওয়া হয় এবছরের ৭টি হাটের অনুমোদন।
উক্ত অস্থায়ী পশুর হাটগুলো হলো-সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজার পশুর হাট, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজার পশুর হাট, আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি বাজার পশুর হাট, ১০নং দেবপাড়া ইউনিয়নের গোপলা বাজার পশুর হাট, বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজির বাজার পশুর হাট, ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার পশুর হাট ও কুর্শি ইউনিয়নের কৈলাশগঞ্জ বাজার পশুর হাট।
আগামী ২৪ জুলাই থেকে ঈদেও আগের দিন পর্যন্ত এসব হাটে কোরবানীর পশু কেনাবেচা শুরু হবে বলে জানা গেছে। ইজারাদাররা পশুর হাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টিও নিশ্চিত করবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com