বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে এক ব্যক্তির জালে ধরা পড়েছে এক বিরল প্রজাতির মাছ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মরড়া বিলে ওই গ্রামের পারুল মিয়ার ছোট ভাই মুরাদ মিয়ার জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় লোকজন এটিকে বলে ‘টাইগার ফিস’। তবে মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিশ’। মাছটি আকারে ছোট। ওজন ২৫০ গ্রাম হবে। শরীরে বাদামি রং এবং ছোট কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এ বৈশিষ্ট্যের কারণে স্থানীয় লোকজন এর নাম দিয়েছেন ‘টাইগার ফিস’। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহজাহা খসরু বলেন, এটি বিদেশি মাছ। সাকার মাউথ ক্যাটফিস ইংরেজি নাম হলেও এর বৈজ্ঞানিক নাম হাইপোস্টমাস। মাছটি লরিকেরিয়েডি পরিবারভুক্ত। সাধারণত মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। বিভিন্ন দেশে এটি অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। পানির তলদেশে বাস করে এবং শেওলাজাতীয় উদ্ভিদ খায়। স্বভাবে শান্ত প্রকৃতির মিঠা পানিতে বাস করে মাছটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com