বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে প্রশাসনের অভিযানে জব্দ ‘কারেন্ট জাল’

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৫২৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ৯৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে অভিযান চালিয়ে উদ্ধারকৃত এসব কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। উক্ত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
ইউএনও মাসুদ রানা বলেন, গ্যানিংগঞ্জ বাজারে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগে ৯৬ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, বানিয়াচংয়ের হাওর হবে দেশীয় মাছের অভয়ারণ্য এবং এই লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় উপস্থি’ত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন এবং বানিয়াচং থানার এসআই গৌতম সরকারসহ থানার কতিপয় পুলিশ সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com