বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে টমটম চালককে পিটিয়ে আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৪৫৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আলাউদ্দিন (২৯) নামে এক টমটম চালককে চলাচলের রাস্তার বিরোধের জের ধরে প্রতিপরে লোকজন পিটিয়ে আহত করেছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা গ্রামের আলাউদ্দিন নিজ বসতবাড়ি সংলগ্ন রাস্তায় এ ঘটনাটি ঘটে। আহত টমটম চালক আলাউদ্দিনের চিৎকারে স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত টমটম চালক আলাউদ্দিন (২৯) বড়াব্দা গ্রামের আইয়ুব আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, টমটম চালক আলাউদ্দিন তার ভাড়ায় চালিত টমটম গাড়িটি বাড়ি থেকে বের করে রাস্তা দিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী আজাদ মিয়ার বসতবাড়ির সামনের রাস্তায় পৌছুলে একই গ্রামের আঃ মতিনের পুত্র আজাদ মিয়া (২২) টমটম গাড়ির গতিরোধ করে। এ সময় আলাউদ্দিনের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে আলাউদ্দিনকে আঘাত করে। এ ব্যাপারে আলাউদ্দিনের চাচা ছায়েদ আলী বাদী হয়ে ৫ জনকে আসামী করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে আহত সূত্রে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com