বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এম্বুলেন্স চালক নিরাঞ্জনের বিবস্ত্র লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৫৮৮ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ নিরাঞ্জন রবি দাস (৩৭) নামে এক এম্বুলেন্স চালকের লাশ বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে। মিরপুর-শ্রীমঙ্গল সড়কের বাহুবল উপজেলার নতুন বাজারের অদুরে রাস্তার পাশ থেকে রাত ১১ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। সে শায়েস্তানগর রবিদাস পাড়ার সম্বু রবি দাসের পুত্র।
পুলিশ ও তার পরিবার সূত্রে জানা যায়, নিরাঞ্জন রবি দাস দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক হিসেবে দায়িত্ব পালন করছে। রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ৩ বন্ধুর সাথে নিরাঞ্জন রবি দাস বাসা থেকে বের হয়। রাত ১১ টার দিকে এক পথচারী রাস্তার পাশে একটি মৃত দেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে শাযেস্তাগহ্জ ও বাহুবল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করে লাশ হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এ সময় অন্যান্য এ্যাম্বুলেন্স চালকরা নিরাঞ্জনের লাশ দেখে তার পরিবারকে খবর দেয়। পরে তার ভাই রামদা রবি দাস লাশ সনাক্ত করে।
রামদা রবি দাস জানায়, বাসা থেকে বের হবার সময় নিরাঞ্জন ৪৫ হাজার টাকা সাথে নিয়ে যায়। হত্যাকারীরা তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোনটি নিয়ে গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দু’টি পা হাটুর নিচে হাড় ভেঙ্গে গুড়িয়ে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে তার সাথে থাকা বন্ধু রূপী দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে চলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com