বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেটে দিনে-দুপুরে ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৫০৪ বা পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি ॥ সিলেট শহরতলীর আখালিয়া থেকে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে জনতা। পরে পুলিশ এসে জনতার হাত থেকে তাদের উদ্ধার করে। এ সময় ছিনতাইকারীদের হেফাজতে থাকা ছিনতাই হওয়া ১টি স্যামসাং মোবাইল ফোন এবং ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।
রবিবার দুপুর সাড়ে ১২টায় আখালিয়াস্থ বিজিবির সদর দপ্তরের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমারগাঁওস্থ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্মচারী মো. ছাইদুল ইসলাম পায়ে হেঁটে নিজ বাসা মদিনা মার্কেট যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন। রবিবার দুপুর সাড়ে ১২টায় যখন বাসায় ফিরছিলেন তখন ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইয়ের সাথে জড়িত দুই ছিনতাইকারীকে জনতা আটক করে। আটককৃত ছিনতাইকারীরা হলো টুকের বাজারের পীরপুর গ্রামের বুরহান উদ্দিনের ছেলে ইমন হোসেন (২০) ও গোলাপগঞ্জের খাইস্তগ্রামের আব্দুল করিমের ছেলে শহিদুল বারী (২৬)।
এসময় জালালাবাদ থানা পুলিশের টহল দল তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১টি স্যামসাং মোবাইল ফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত ১টি ধারালো ছুরিও উদ্ধার করে পুলিশ।
অতঃপর উক্ত ঘটনায় মোঃ ছাইদুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-০৭, তাং-০৫/০৭/২০২০ইং ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯ এর ৪/৫ ধারা রুজু হয়। আটক আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com