বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং সবুজ থেকে হলুদ জোনে

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৫৩৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সবুজ জোন থেকে এক লাফে হলুদ জোনে পৌঁছে গেল এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং।
রবিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান।
তিনি জানান, গত ১ জুলাই বানিয়াচং থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। আজ (রবিবার) আসা ফলাফলে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পরে। এদের মধ্যে পল্লী বিদ্যুতের ৪ জন কর্মকর্তা কর্মচারী এবং উপজেলার ১ নং ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়ার ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, এই পর্যন্ত বানিয়াচংয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন। হোম আইসোলেশনে আছেন ১৯ জন এবং হাসপাতাল আইসোলশনে রয়েছেন ১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com