বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবল বাজারে ভাঙ্গা রাস্তা মেরামত করে দিলো সচেতন নাগরিক কমিটি

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৪৮৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সচেতন নাগরিক কমিটি বাহুবল উপজেলা শাখার উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমে বাহুবল বাজারের প্রধান রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
জনবহুল এই রাস্তাটি বিগত ৩/৪ বছর যাবৎ ভাঙ্গা-খানাখন্দকে পূর্ণ অবস্থায় ছিল। বর্ষাকালে বৃষ্টির পানি জমে বাহুবল উপজেলাবাসী চরম ভূগান্তির শিকার হয়ে আসছিলেন। বিষয়টি বাহুবল উপজেলা সচেতন নাগরিক কমিটির দৃষ্টিগোচর হয়। অবশেষে জনদূর্ভোগ লাঘবের জন্য ৫ জুলাই রবিবার বাহুবল সচেতন নাগরিক কমিটির উদ্যোগে সংগঠনের নিজস্ব অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইট-বালু দিয়ে রাস্তাটি জনচলাচলের জন্য মেরামত করে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাহুবল সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মোঃ আব্দুর রকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা নজরুল ইসলাম, সদস্য সচিব এম আরিফ হাসান আফজাল, উপজেলা কমিটির সদস্য এম সুমন আহমদ, সদস্য এম আব্দুল কাইয়ুম, সদস্য জনাব দরস মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com