বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে এক দিনেই সাংবাদিক বিচারকসহ ১১৭ করোনা আক্রান্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অতীতের সব রেকর্ড ভেঙ্গে এক দিনেই ১১৭ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বুধবার বিকেলে তাদের রিপোর্ট এসেছে। এর মাঝে সাংবাদিক, চিকিৎসক, ব্যাংকার, পুলিশ, বিচারকও রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৭২২ জন আক্রান্ত হলেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্তদের মধ্যে শুধু হবিগঞ্জ সদর উপজেলায়ই ৫৯ জন রয়েছেন। এছাড়া মাধবপুরে ১৭, চুনারুঘাটে ১৬, নবীগঞ্জে ১৫, বাহুবলে ৯ ও বানিয়াচংয়ে ১ জন আক্রান্ত হয়েছেন। এর মাঝে ১ জন ডাক্তার, ১ জন সাংবাদিক, ৩ জন ব্যাংকার, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিচার বিভাগের বিভিন্ন পদের ১৩ জন কর্মচারী ও বেশ কয়েকজন পুলিশ রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৭২২ জন আক্রান্ত হয়েছেন। সু¯’ হয়েছেন ২১৮ জন এবং মারা গেছেন ৬ জন। তিনি বলেন, এটি একদিনে আক্রান্তের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এখন নিজে থেকে সাবধান থাকা ছাড়া আর উপায় নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com