বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ছাগলে সবজি গাছ খাওয়া নিয়ে গৃহবধু খুন

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৬১৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ছাগলে সবজি গাছ খাওয়াকে কেন্দ্র করে ভাসুরের ছেলের ইটের আঘাতে রশিদা বেগম (৩০) নামে এক গৃহবধু খুন হয়েছে। মঙ্গলবার উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামে এটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের শামিম মিয়ার একটি ছাগল মঙ্গলবার দুপুরে তার ভাইর খলিল মিয়ার বাড়ির উঠান দিয়ে যাওয়া সময় একটি সবজি গাছ খেয়ে ফেলে। এনিয়ে খলিলের স্রী সপ্না বেগম ও ও শামীম মিয়ার শ্রী রশিদা বেগমের মধ্যে বাগ বিতন্ডা হয়। এপর্যায়ে দুই ঝা’র মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় স্বপ্না বেগমের ছেলে তানভির মিয়া তার চাচী রশিদা বেগম কে ইট দিয়ে মাথায় আঘাত করলে গুরুত্বর আহত হন। স্বজনরা গৃহবধুকে আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রশিদা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার করে। সিলেট নেয়ার পথে বিকালে রশিদার মৃত্যু হয়। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চত করে জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। তবে ঘাতককে গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com