শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৬৩৩ বা পড়া হয়েছে

ফেইসবুকে আপত্তিকর মন্তব্য করায় বানিয়াচঙ্গে ইমাম গ্রেফতার
মখলিছ মিয়া ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিশিষ্ট নাগরিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এক ইমামকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমাম ১৪ নং মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের সমর আলী ফকির এর ছেলে সিকান্দর হোসেন আকবরী (২৬)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইমাম সিকান্দর হোসেন আকবরী তার ফেইসবুক ওয়ালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ নাসিম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আওয়ামীলীগ নিয়ে অশালীন ভাষায় ফেইসবুকে স্ট্যাটাস দেন।
বিষয়টি নিয়ে অনেকের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে এ বিষয়টি মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শরীফ উদ্দিন তালুকদার এর দৃষ্টিগোচর হলে তিনি নিজ উদ্যোগে সিকান্দর হোসেন আকবরীকে আসামী করে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের এর পরপরই বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ হোসেনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামীর অন্য কোন দূরবিসন্ধি আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
উল্লেখ্য, সিকান্দর হোসেন আকবরী বি.বাড়ীয়ার সরাইল এর করাতকান্দি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গ্রেফতার এর পূর্বে তিনি নিজ বাড়ীতে অবস্থান করছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com