বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে সদ্য এসএসসি উত্তীর্ণ ছাত্রের বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৬৪১ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় ব্যাটারী চালিত টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহন মিয়া (১৭) নামে সদ্য অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রের মৃত্যু হয়েছে। সে আজমিরীগঞ্জ এ.বি.সি সরকারী হাই স্কুলের ছাত্র ছিল। উপজেলার সদর ইউনিয়নের রনিয়া গ্রামের আব্দুল হক(দয়াল) মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোক্তার মিয়া বলেন, বুধবার আজমিরীগঞ্জ থানা পুলিশের পেট্রোল ডিউটিতে তার টমটম দ্বারা সারারাত ডিউটি শেষে বৃহস্পতিবার ভোর বেলায় বাড়িতে গিয়ে মোহন টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়ার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় এএসআই পরিমল দাস জানায় গতকাল (বুধবার,) রাতে নিহত মোহন মিয়ার টমটম গাড়ী দিয়ে পুলিশ ডিউটি শেষে ভোর বেলায় বাড়ীতে গিয়ে টমটম চার্জে দিয়ে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com