বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে মাস্ক বিতরন ও সচেতনতামূলক প্রচার

  • আপডেট টাইম সোমবার, ৮ জুন, ২০২০
  • ৬০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি, হবিগঞ্জ জেলার উদ্যোগে ৭ জুন ২০২০ রবিবার বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত সচেতন নাগরিক কমিটির সম্মানিত সিনিয়র সদস্য, বীরমুক্তিযোদ্ধা, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন এর নেতৃত্বে হবিগঞ্জ শহরে মাস্কবিহীন পথচারীদের মাঝে ১২০টি মাস্ক বিতরনের পাশাপাশি পথচারীদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেওয়া হয়।
শহরের শংকর বস্ত্রালয়ের সামনে থেকে শুরু হয়ে হবিগঞ্জ সদর থানা পর্যন্ত একনাগাড়ে মাস্ক বিতরন ও সচেতনতামূলক প্রচারনা চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির জেলা সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী, জেলা কমিটির সিনিয়র সদস্য এডভোকেট সৈয়দ সামায়ুন বখত, জেলা কমিটির সদস্য মীর দুলাল, মিনহাদ চৌধুরী, তপন গোপ, রুবেল মিয়া প্রমূখ।
এছাড়া শনিবার দিনব্যাপী সচেতন নাগরিক কমিটির উদ্যোগে হবিগঞ্জ শহরের মসজিদের ইমামদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরির জন্য মতবিনিময় করা হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com