সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে গর্ভ ও প্রসব জটিলতায় মৃত মায়েদের বাড়ী পরিদর্শনে মা-মনি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মে, ২০১৪
  • ৪৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটে গর্ভ ও প্রসবজনিত জটিলতায় মৃত মায়েদের বাড়ী পরিদর্শন ও সমবেদনা জ্ঞাপন করেছেন এফআইভিডিবি মা-মনি কর্তৃপক্ষ। বিগত মে-২০১৩ হতে এপ্রিল ২০১৪ পর্যন্ত চুনারুঘাট উপজেলায় যেসব মাতৃ-মৃত্যু হয়েছে তাদের পরিবার এবং সন্তান-সন্তুতিদের বাড়ী বাড়ী গিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মা-মনি এইচএসএস প্রকল্প, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, ইউনিয়ন পরিষদ ও চুনারুঘাট প্রেসক্লাবের পক্ষে খোঁজ-খবর নেয়া ও সমবেদনা জ্ঞাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে সকলের সমন্বয়ে ৪টি টিম গঠন করা হয়। উক্ত টিমের সদস্যগণ সন্তান জন্মদানের সময় অথবা প্রসব পরবর্তী সময়ে বা সন্তান প্রসবের আগে চুনারুঘাট উপজেলায় যে ১৩জন মা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের বাড়ীতে গিয়ে পরিবার পরিজন ও সন্তান সন্তুতিদের সাথে দেখা করে সমবেদনা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com