বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে খেলাফত মজলিস নেতার সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২০
  • ৪৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি ফয়েজ আহমদের সহযোগিতায় দু’দফায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। ১৯ জুন মঙ্গলবার সকালে বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার জেলা কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নির্বাহী সভাপতি মাওলানা মোঃ আনোয়ার আলী, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, দপ্তর সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, শহর শাখার সভাপতি মাওলানা মুফতি মাহবুবুর রহমান, সেক্রেটারী মাওলানা আরমান হোসাইন, ছাত্রমজলিস নেতা কাজী ফাবাশ্বীর আহমদ, হাফেজ মাওলানা আব্দুস সালাম, মাওলানা বুরহান উদ্দিন, মেম্বার মোঃ আব্দুস সাত্তার, মোঃ সোহেল মিয়া, রহমযান মিয়া সহ এলাকা গন্যমান্য ব্যাক্তিবর্গ।
নেতৃবৃন্দরা বলেন, করোনা ভাইরাসের কারণে সারা দেশে অঘোষিত লকডাউন থাকায় শ্রমজীবি ও মধ্যবিত্ত শেণীর মানুষ চরমভাবে অসহায় হয়ে গেছে সামনে ঈদুল ফিতর উদ্যাপন করতে হিমশিম খাচ্ছে, এতমতাবস্থায় সকল বৃত্তবানদেরে এসব মানুষের পাশে দাড়ানো একান্ত প্রয়োজন। সকল সামাজিক এবং রাজনৈতিক সংগঠনকে এমুহুর্তে এদের পাশে দাড়ানো এবং মানুষকে এবিষয়ে উদ্বুদ্ধ করা দরকার। নেতৃবৃন্দ আরো বলেন, সরকার জনগনের সহযোগিতায় যথেষ্ট আন্তরিক হওয়ার পরেও গমচোর এবং আত্মসাতকারীদের চক্রান্তে মানুষ যথাযথভাবে সেবা পাচ্ছেনা, তাই এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন সময়ের দাবী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com