বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, অদৃশ্য শক্তি করোনা ভাইরাস সংক্রমনে বিশ্ব আজ হিমসিম খাচ্ছে। এ ধরণের ঘটনা পৃথিবীতে এর আগে কখনো ঘটেনি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। প্রতদিন আক্রান্ত হচ্ছেন নানা শ্রেণী-পেশার মানুষ। ভয়াবহ এই সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্বচ্ছল মানুষের ক্ষুধার জ্বালা বুঝেন। সেজন্যই দেশের ৫০ লাখ পরিবারে পৌঁছে দিচ্ছেন অর্থ সহায়তা। অব্যাহত রেখেছেন সবধরণের সহযোগিতা।
প্রতিদিনের ন্য্যায় বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলায় লস্করপুর ইউনিয়নে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণায় মোঃ আবু জাহির এমপি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হবিগঞ্জেও দফায় দফায় সরকারি সহায়তা প্রদান করে যাচ্ছি। অব্যাহত রেখেছি ব্যক্তিগতভাবেও সাহয্য-সহযোগিতা। আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে রয়েছি এবং থাকবো। তবে মনে রাখতে হবে জীবন বাঁচানোর জন্যই জীবিকা। সরকারি নির্দেশনার অনুসরণে স্বাস্থ্যকে সুরক্ষিত রেখেই দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করতে হবে।
এর আগে লস্করপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ আলীর পক্ষ থেকে প্রায় ১ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি জেলা যুবলীগের উদ্যোগে তৈরী করা ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন। এ সময় জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com