বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহর থেকে গ্রাম, ছুটেই চলছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গাড়ি থেকে মাইকিং, পায়ে হেঁটে সচেতনতামূলক প্রচারণা, আবার কখনো সহায়তা বিতরণের ফাঁকে এলাকাবাসীকে করোনা ভাইরাস মোকবিলার পরামর্শ দিয়ে যাচ্ছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। শুধু শহরই নয়, ভয়াবহ এই দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনী এলাকার গ্রামে গ্রামে সকাল সন্ধ্যা ছুটে চলছেন তিনি।
মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ও নিজামপুর ইউনিয়নে কর্মহীন শ্রমজীবীদের হাতে সরকারি সহায়তা তুলে দেন তিনি। খাদ্য সামগ্রী তুলে দেয়ার প্রাক্কালে হ্যান্ড মাইকে সাধারণ মানুষদের সামনে বলেন করোনা মোকাবিলায় করণীয় এবং স্বাস্থ্যবিধির কথা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই এমপি আবু জাহির ব্যাপকভাবে জনসচেতনতা চালিয়ে যাচ্ছে, ঘরে ঘরে বিতরণ করছেন সহায়তা। ইতোমধ্যে জেলায় ডাক্তার, নার্স ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আশঙ্কাজনক হারে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারপরও নিজের জীবন সুরক্ষার উর্ধ্বে থেকে পাশে রয়েছেন সাধারণ মানুষের। ইতোমধ্যে তিনি হবিগঞ্জ পৌরসভায় বিশেষ ওএমএস কার্ডদারীদের ১০ টাকা কেজি চালের ৪ লাখ টাকা ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছেন ডিলারদের। যে কারণে বিনামূল্যেই অস্বচ্ছলরা পেয়ে যাচ্ছেন খাবার।
এ ব্যাপারে জানতে চাইলে আবু জাহির এমপি বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি বানিয়েছেন। যে কারণে তাদের দুঃসময়ে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। জনসচেতনতায় আমিসহ সকল পর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে সকলকেই যার যার জায়গায় থেকে ভূমিকা পালন করতে হবে। তার এই জনসচেতনতা কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে করোনা ভাইরাস মোকাবিলায় ব্যাপক ভূমিকা পালন করছে বলে মনে করেন অভিজ্ঞ মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com