বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০২০
  • ৫২৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ দেশে মহামারি করোনাভাইরাসের পরিস্থিতি দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। তাই ভাইরাসটির সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান বন্ধের সময় ফের বাড়ানো হলো। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মে পর্যন্ত সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ঈদের ছুটিসহ আগামী ৩০ মে পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই ছুটির আদেশসহ প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে জানিয়েছেন, দেশে পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন হলে এমন ব্যবস্থা নেয়া হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com