বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মার্কিন গবেষণা: ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সারবে করোনা!

  • আপডেট টাইম শনিবার, ২ মে, ২০২০
  • ৬৭৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বৈশ্বিক মহামারিতে রূপ নেয়া করোনাভাইরাসের প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। তবে সম্ভাব্য কার্যকর ওষুধের তালিকায় ইতোমধ্যে অনেক কিছুর নাম এসেছে। সে তালিকায় এবার অ্যান্টি প্যারাসাইট ওষুধে নাম যুক্ত করলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম বৃহৎ নর্থ শোর হাসপাতালের গবেষণা শাখা। তাদের দাবি, এটি সেবনে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই করোনাভাইরাস সেরে যাবে।
গবেষকরা জানান, অ্যান্টি প্যারাসাইট ওষুধ সেবনে একজন সংক্রমিত ব্যক্তি দুই দিনে সুস্থ হয়ে ওঠেন। মানবদেহে এর কোনো খারাপ প্রভাব নেই। এটি পৃথিবীর অধিকাংশ দেশেই পাওয়া যায়।
নিউইয়র্কের গবেষকদের সঙ্গে একমত অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাস বায়োমেডিসিন ডিসকভারি ইউনিভার্সিটির চিকিৎসকরাও। তাদের মতে, করোনাভাইরাসে সংক্রমিত রোগীকে অ্যান্টি প্যারাসাইট ওষুধের এক মাত্রা দিলেই কাজ শুরু হয়ে যায়। এটি সেবনের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ভাইরাসটির মৃত্যু ঘটে।
চিকিৎসা বিজ্ঞানীদের দাবি, পৃথিবীব্যাপী করোনাভাইরাস যে মৃত্যুযজ্ঞ চালাচ্ছে তা শেষ করতে পারে এই ওষুধ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্রোবার্ড হেলথ মেডিক্যাল সেন্টার কর্তৃপক্ষও এই ওষুধের সুফল নিয়ে নিজেদের মত তুলে ধরেছে।
তারা জানায়, এর আগেও অন্যান্য সংক্রামক রোগের ক্ষেত্রে এই ওষুধের প্রয়োগে সফলতা পেয়ছেন তারা। করোনাভাইরাসে সংক্রমিতদের ওপরও এর ভালো ফলাফল লক্ষ করা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com