বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে আরও ৫ জন করোনা আক্রান্ত সনাক্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দুই মহিলাসহ আরও ৫ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টায় সিলেট ল্যাব থেকে তাদের করোনা আক্রান্তের বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়। আক্রান্তদের মধ্যে বাহুবলে ১ জন পুরুষ ও ১ জন মহিলা, মাধবপুরে ১ জন মহিলা, বাহুবলে ১ এবং লাখাইয়ে আরও ১ জন করে পুরুষ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, প্রতিদিন রাতে সিলেট ল্যাব থেকে রিপোর্ট পাঠানো হয়। আক্রান্তরা সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনা পরিক্ষার নমুনা দিলেই হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়।
সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানান, সনাক্ত সবাইকে বৃহস্পতিবার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হবে। এনিয়ে জেলায় মোট ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এতে আতংকিত না হয়ে সকলকে সাবধান থেকে সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলার সার্বিক পরিস্থিতি বেশ ভাল ছিল। কিন্তু হঠাৎ কয়েকদিন পূর্বে নারায়নগঞ্জ এবং ঢাকা থেকে গার্মেন্টস, হোটেল রেস্তোরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা কৌশলে জেলায় প্রবেশ করেন। এরপর হঠাৎই সোমবার একসাথে ১০ জন করোনা আক্রান্তের তথ্য পাওয়া যায়। এরপর থেকে থেমে নেই। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন। মঙ্গলবার ২ জন এবং সবশেষ বুধবার ৫ জন করোনা আক্রান্ত হন। এর মাঝে একজন চিকিৎসক ও ২ জন নার্সও রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com