বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলের রাঙ্গুনিয়া গ্রাম থেকে চোরাই ১০ টাকা কেজির চাল উদ্ধার করেছে র‌্যাব

  • আপডেট টাইম বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৬৪৪ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ টাকা কেজি দরের সরকারী খাদ্য বান্ধব কর্মসূচির বিপুল পরিমান চাল, খালি ও আগুনে পোড়া বস্তা উদ্ধার করেছে র‌্যাব-৯।
র‌্যাব-৯ জানায়, গোয়েন্দা তথ্যেয় ভিত্তিতে ক্যাম্পের কমান্ডার এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব চাল ও চালের বস্তা উদ্ধার করা হয়।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে জেলার গিয়াসনগর ইউনিয়নের রাঙ্গুরিয়া গ্রামের ও শ্রীমঙ্গল উপজেলার ভৈরগঞ্জ বাজারের ভূষিমাল ব্যবসায়ী নপুর কান্তি রায় এর বাড়ীতে প্রথমে অভিযান চালায় তারা। সেখান থেকে র‌্যাব সদস্যরা বিপুল পরিমানে ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির সরকারী চাল উদ্ধার করে।
এসময় নপুর কান্তি রায়ের দেয়া তথ্যের ভিত্তিতে কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারের শাহজালাল মাকের্টের পেছনের একটি ময়লার ভাগার থেকে ৪০টির মতো খালি বস্তা ও আগুনে পুড়ানো বস্তার অংশবিশেষ উদ্ধার করা হয়।
র‌্যাব ৯ এর কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন শামীম জানান, নপুর কান্তি রায় কালাপুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি সরকারী চালের ডিলার আনোয়ার হোসেন কাছ থেকে চাল কেনার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, ভৈরবগঞ্জ বাজারের একটি ভাগার থেকে ক্ষুধা হবে নিরুদ্দেশ শেখ হাসিনার বাংলাদেশ খোচিত বিপুল পরিমান পোড়া, অর্ধ পোড়া ও পোড়া বস্তার ছাই পাওয়া গেছে। এসব চাল গরীবের জন্য প্রধানমন্ত্রীর উপহার। সেই গরীবের চাল চুরি করে বিক্রির চেষ্টা করার গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। আটক নপুরকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। ডিলার আনোয়ার হোসেন পলাতক রয়েছে। এঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com