বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সাংবাদিকদের পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৫৮৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় কর্মরত সাংবাদিক কে ১৫টি ব্যাক্তিগত সুরক্ষা সরমঞ্জাম (পিপিই) হাজী ফিরোজ মিয়া ও ২০টি হ্যান্ড স্যানিটাইজার দিলেন স্বেচ্ছাসেবী আছকির আহম্মদ, বিষ্ণু সরকার ও কাসেম মাষ্টার। বুধবার মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহম্মেদ ও সেক্রেটারী সাব্বির হাসানের কাছে হাজী ফিরোজ মিয়ার ছোট ভাই মুর্শেদ মিয়া ১৫টি পিপিই ও স্বেচ্ছাসেবী আছকির মিয়া ২০টি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সহায়তা করেন। হাজী ফিরোজ মিয়া মাধবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর বিশিষ্ট মুরুব্বী মরহুম সিদ্দিকুর রহমানে ছেলে। হাজী ফিরোজ মিয়া জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে সবার সুরক্ষা প্রয়োজন। সাংবাদিকরা জাতির বিবেক, তাদেরই সুরক্ষার প্রয়োজন। তাই আমি এ বিষয়টি উপলব্ধি করে পিপিই প্রদান করেছি।
স্বেচ্ছাসেবী আছকির আহম্মদ উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের গোয়াছনগর গ্রামের বাসিন্দা। বিষ্ণু সরকার ও কাসেম মাষ্টার তারা একই ইউনিয়নের সুরমা গ্রামের বাসিন্দা। বর্তমান করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষরা কর্মহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় চিকিৎসা সেবা পৌছে দিচ্ছেন।
স্বেচ্ছাসেবী আছকির আহম্মদ জানান, করোনা দুর্যোগে মোকাবেলায় সাংবাদিকদের ভুমিকা অনেক। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, আইনশৃংখলা বাহিনীর মতো সাংবাদিকদের সুরক্ষা দরকার। তারা ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করে। এ অনুভুতি থেকে হ্যান্ড স্যানিটাইজারগুলো দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com