বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে মসলায় বালু ও তুষ মিশানোর অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অস্বাস্থ্যকর পরিবেশে মশলা তৈরী ও মসলার গুড়ায় বালু ও ধানের খোসার গুড়া মিশ্রণের দায়ে বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে জুনায়েদ আহমেদ এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মঙ্গলবার এ জরিমানা করেন।
সূত্র মতে, মঙ্গলবার দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার সেনাবাহিনী, পুলিশ প্রশাসনসহ ত্রাণ বিতরণে
যাচ্ছিলেন। এ সময় পুটিজুরী এলাকার আহমেদপুর গ্রামের মৃত হীরা মিয়ার পুত্র জুনায়েদ আহমেদের মসলা তৈরীর কারখানা নজরে পড়ে। তখন তিনি এর গুনগত মান ফরখ করতে গিয়ে এতে ভেজাল দেখতে পান। জিজ্ঞাসাবাদে মসলায় বালু ও ধানের তুষ মিশানোর কথা জুনায়েদ স্বীকার করে। ফলে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার জুনায়েদকে ১ লাখ টাকা জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com