রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারী চাল ওজনে কম দেওয়ায় আওয়ামীলীগ নেতার ১মাসের কারাদন্ড ॥ ডিলারশীপ বাতিল

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৭১০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চাল বিতরনকালে, ওজনে কম দেওয়ায় আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম খানকে কারাদন্ড ডিলারশীপ বাতিল করা হয়েছে। তিনি বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি।
খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১৩ এপ্রিল সোমবার উপজেলার মিলন বাজারে। চাল বিতরনকালে ৩০ কেজির পরিবর্তে ২৪/২৫ কেজি করে চাল দেয়া হয়। বিষয়টি হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান অবগত হয়ে দ্রুত ব্যাবস্থা নেওয়ার জন্য বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খানকে নির্দেশ দেন। সাথে সাথে তিনি ঘটনাস্থলে গিয়ে ওজনে চাল কম দেওয়ার প্রমান পান। সাথে সাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ডিলারকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও ডিলারশীপ বাতিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ খবির উদ্দিন ও এসআই ফিরোজ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার বলেন, দেশের দূর্যোগকালীন সময়ে এ ধরনের অপরাধ করে কেউ রেহাই পাবেনা। এধরনের অপকর্মরোধে মাঠ পর্য্যায়ে আমাদের একাধিক টীম কাজ করছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com