বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

দোকান খোলা রাখায় বানিয়াচঙ্গে ৭টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড ॥ বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়ার অনুরোধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৮৫১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় বানিয়াচং উপজেলার আদর্শ বাজার, ৫/৬ নং বাজার, বাবুর বাজার, বড় বাজার, নতুন বাজার, গ্যানিংগঞ্জ বাজার এলাকার ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আজ ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সহকারী কমিশনার ভূমি মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে প্রশাসন, সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়। লেফটেন্যান্ট আদনানের নেতৃত্বে এক প্লাটুন সেনাবাহিনী অভিযানে অংশ নেয়।
অভিযানকালে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতিত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৭ টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময়ে খোরশেদ আলমকে ৫ হাজার টাকা, সামছুল ইসলামকে ৫’শ টাকা, জিলু মিয়া ৫ হাজার টাকা, মোবাশ্বির মিয়াকে ৫’শ টাকা, তাপস সরকারকে ১০ হাজার টাকা, কাউসার মিয়াকে ৫ হাজার টাকা ও মিটুন কে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বিভিন্ন বাজারে লোকজন যাতে সোশাল ডিসটেন্স মেনে কার্যক্রম পরিচালনা করে, সেজন্য বাজারে ডেমনস্ট্রেশন করে দেখানো হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান এর সাথে আলাপকালে তিনি জানান, জাতির ক্রান্তিলগ্নে সবাই একসাথে কাজ করলে সহজেই এ বিপদ কাটিয়ে উঠা সম্ভব। সরকার ঘোষিত নিয়ম মেনে আমরা যেন এ বিপদ থেকে সবাই নিরপাদ থাকতে পারি, এজন্যই বিরামহীনভাবে আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবো। নাগরিকবৃন্দকে বিনা প্রয়োজনে কেউ যেন ঘর থেকে বাহির না হওয়ার জন্য তিনি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com