বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে মাঠে পুলিশ প্রশাসন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৬৫০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বৃদ্ধি করে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে নবীগঞ্জের বিভিন্ন বাজারে বাজারে গিয়ে সচেতনামূলক মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে পুলিশ প্রশাসন।
মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জের দিনারপুর এলাকায় জনসচেতনতা মূলক প্রচার-প্রচারণা করে। এ সময় মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য আহবান জানান এএসপি।
মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজার, বড়চর বাজার, পানিউমদা বাজার, দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার, সদরঘাট নতুন বাজার, গোপলার বাজারসহ বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এসময় করোনা ভাইরাস আতঙ্কে জনসমাগম এড়ানোর অংশ হিসেবে পুলিশ বাজারে আসা লোকজনকে মাস্ক না পরে বের হলে শাস্তি দেয়া হবে বলে হুশিয়ারী দেন।
এসময় মাইকিং করে এএসপি পারভেজ আলম চৌধুরী জনগনকে জরুরি প্রয়োজন ছাড়া নিজ ঘরে অবস্থান করার আহবান জানান। অভিযান চলাকালে মাস্ক না থাকায় অনেক বৃদ্ধ ব্যক্তিকে মাস্ক পরিয়ে দেন এএসপি।
পরে বাজার মনিটরিং করার সময় তিনি মূল্য তালিকা বোর্ড যাচাই বাচাই করেন।
যাদের দোকানে মূল্য তালিকা নেই তাদের দ্রুত মূল্য তালিকা তৈরি করে বেঁধে রাখার তাগিদ দেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলম, এসআই মাজহারুল ইসলাম, এএসআই আরাফাত ইসলাম, এএসআই সোহেল দেব প্রমূখ। এ সময় সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী ব্যবসায়ীদের বলেন- অহেতুক নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম বাড়াবেন না, দোকানে দোকানে মূল্য তালিকা বেঁধে রাখবেন। কোন দোকানে একাধিক ক্রেতা প্রবেশ করতে পারবে না। মাস্ক না পরে যদি কেউ বাহিরে আসে তাদেরকে শাস্তি দেয়া হবে। হোম কোয়ারেন্টাইন না মেনে যদি কেউ বাহিরে চলাফেরা করেন তাৎক্ষনিক বিষয়টি প্রশাসনকে জানানোর অনুরোধ করেন। করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com