বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে করোনা প্রতিরোধে জীবানুনাশক ঔষধ স্প্রে করলো প্রশাসন

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৫৮৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি \ বাহুবল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে জীবাণু নাশক ঔষধ স্প্রে করা হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত বাহুব বাজারের প্রধার সড়ক, ভিতর বাজার, হামিদনগরসহ শহরের বিভিন্ন এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ী দিয়ে জীবাণু নাশক ঔষধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া বাজারের আনাচে-কানাচে হ্যান্ডপাম্প দিয়ে ঔষ ধস্প্রে করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বাজারেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রশাসন থেকে জানানো হয়। এ কার্যক্রমের ফলে শহরের জীবাণু বিস্তার রোধে অনেকটা কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রশাসন মনে করছে।

উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু জানান, উপজেলার সকল নাগরিকদের সুরক্ষিত রাখতে জীবানুনাশক ঔষধ স্প্রেসহ সব ধরনের জনকল্যাণমূলক কাজ

চলমান রয়েছে। জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণ,

গরিব, অসহায় ও দিনমজুরিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com