বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের নেতৃত্বে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ৫২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রচলিত ঢাকা দায়রা জজ আদালত থেকে আলীয়া মাদ্রাসার বিশেষ আদালতে স্থানান্তরের প্রতিবাদে গতকাল বুধবার হবিগঞ্জ জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি স্থানীয় আর.ডি হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ শেষে বেবীস্ট্যান্ড মোড়ে এক সমাবেশ করে। হবিগঞ্জ জেলা ছাত্রদলের প্রথম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফজলে নকিব মাখন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য গাজী খান আফজাল, কাজী শামসুল হক শিমুল, সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, জনি পারভেজ জনি, শেখ মিজান, মকসুদ আলী, এমদাদুল হক লিটন, লিলিন আহমেদ লিলিন, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, মিজানুল আলম মিজান, গোলাম মাহবুব, সাজন মিয়া, লিটন আহমেদ, আব্দুস সহিদ, মনির হোসেন, শেখ আজিজ, সোয়েব চৌধুরী, শান্ত মিয়া, ফয়েজ আহমেদ, হোসেন, নজরুল ইসলাম, সুজন রায়, বৃন্দাবন কলেজের যুগ্ম আহ্বায়ক মহিদুল হক সুজন, জুবায়ের আহমেদ, সিহান মিয়া, ইকবাল মিয়া, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোশাররফ হোসেন, সেলিম মিয়া, আশিকুর রহমান মিল্টন, এ.টি.এম মুন্না, ফরহাদ উদ্দিন রুবেল, এম.এ ফরহাদ, শাহ টোটন, মঈন উদ্দিন, জুনায়েদ আমেদ, বি.সি মান্নান, ইমতিয়াজ চৌধুরী, শাহীন আহমেদ, রিয়াদ আহমেদ, রিফাত চৌধুরী, অনিক খান, মোনায়েম সরকার, কামরুল হাসান, ইমরান, নূরুল হক প্রমূখ। জেলা ছাত্রদলের প্রথম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল বলেন অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবী আদায় করে নেয়া হবে ও বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com