বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে গরু চুরি করে পালানোর সময় বাপ মেয়েসহ ৩ চোর আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৪৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পল্লীতে স্থানীয় হাওর থেকে গরু ও ছাগল চুরি করে পালানোর সময় চেয়ারম্যানের হাতে ধরাশায়ী হলেন পিতা-কন্যাসহ ৩ জন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সকালে অনুষ্টিত শালিসের মাধ্যমে চোরের দল চোরাইকৃত গরু ও ছাগল মালিকের নিকট ফেরৎ দিয়ে ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা করবে না মর্মে লিখিত মুচলেকা দেয়।
স্থানীয় লোকজন জানান, উপজেলার বাউসা ইউপির নাদামপুর গ্রামের মৃত বাটুল মিয়ার ছেলে আঃ ছালাম তার স্বামী পরিত্যক্তা মেয়ে তানিয়া বেগম ও তার খালাতো ভাই ফয়সল মিয়া মিলে স্থানীয় হাওড় থেকে গত শুক্রবার দিনদুপুরে জনৈক কৃষকের ৩টি গরু ও ৩টি ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় রিফাতপুর রাস্তায় তাদেরকে দেখে চেয়ারম্যান এর সন্দেহ হয়। পরে তাদেরকে আটক করে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আল হেলালকে খবর দিয়ে সামাজিক বিচারের শর্তে চোরাই মালামালসহ তাদেরকে জিম্মায় দেয়া হয়। গতকাল সোমবার এ ঘটনায় নাদামপুর নজির মিয়া লন্ডনীর বাড়িতে শালিস বৈঠক অনুষ্টিত হয়।
নবীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি এওর মিয়ার সভাপতিত্বে শালিসে জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শালিস বিচারে চোরাই গরু ও ছাগল মালিকের নিকট ফেরৎ দেয়া হয়। গরু আটক রেখে অসুস্থ হওয়ায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com