বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গাঁজা পাচারকালে এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৬৩২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গাঁজা পাচারকালে ১ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকালে নওহাটি বাজার নামক স্থান থেকে ৫কেজি ৭শ গ্রাম গাঁজাসহ রাজু আকন্দ (৪০)কে আটক করে। ধৃত রাজু বগুড়া জেলার সারিয়াকান্দি থানার কুনিবাড়ী গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে। ৫৫ বিজিবি’র অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী জানান, ওইদিন সকালে তেলিয়াপাড়া বিওপির নায়েক মোঃ মোস্তফা কামালের নেতৃত্বে একদল বিজিবি সদস্য বাংলাদেশ ভারত সীমান্তের মেইল পিলার ১৯৮৩ থেকে ২ কিলোমিটার অভ্যন্তর নওহাটি এলাকা থেকে তাকে আটক করে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com