শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে মহিলা মেম্বারের বাড়িতে ডাকাতি ॥ আহত ১

  • আপডেট টাইম রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৪৪৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা আক্তারের কমলানগর গ্রামের বাড়ীতে ডাকাতি হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। ডাকাতদের ধারলো অস্ত্রের আঘাতে মহিলা মেম্বার সেলিনা আক্তার আহত হয়েছেন। শুক্রবার রাত অনুমান ২ টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে গতকাল শনিবার সকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউপি সদস্য সেলিনা আক্তার জানান, রাত ২ টার সময় দরজা ভেঙ্গে ধারালো অস্ত্রে সজ্জিত ৫/৭ জন লোক ঘরে প্রবেশ করে। এ সময় তিনি চিৎকার করলে অস্ত্রধারীরা তাকে দা দিয়ে কোপ দেয়। এতে তিনি রক্তাক্ত আহত হন। দুর্র্বৃত্তরা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে। শনিবার সকালে স্থানীয় চৌমুহনী বাজারে আহত ইউপি সদস্য সেলিনা আক্তারকে চিকিৎসা দেওয়া হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন জানান, মহিলা মেম্বারের বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়েছিল। পুলিশ মহিলা মেম্বারের বাড়িতে গিয়ে ঘটনার সম্পর্কে খোজ খবর নিয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ বা মামলা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com