শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জের সুরাবইয়ে ১ যুবতীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে রেললাইনের সুরাবই এলাকা থেকে সীমা আক্তার নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ওই এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। সীমা আক্তার উপজেলার সুরাবই গ্রামের আব্দুল মতিনের মেয়ে। তার পরিবারের দাবি সে একজন মানসিক ভারসাম্যহীন ছিল। তবে একটি সূত্র জানায়, মতিন তার কন্যার বিয়ের জন্য পাত্র পছন্দ করেছিলেন। কিন্তু ওই পাত্র সীমার পছন্দ না হওয়ায় সে আত্মহত্যা করে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ওসি মোঃ শফিকুর রহমান জানান, তিনি স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পান যে ওই এলাকায় এক তরুণীর মরদেহ রেললাইনের পাশে পড়ে রয়েছে। তাৎক্ষণিক তিনি সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com